করোনা আক্রান্ত মুনতাসিরের অবস্থা গুরুতর

প্রকাশিত: 2:02 AM, May 4, 2020

করোনা আক্রান্ত মুনতাসিরের অবস্থা গুরুতর
প্রভাতবেলা প্রতিবেদক,ঢাকা:  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসির মামুন।

 রবিবার (৩রা মে) সন্ধ্যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  সপ্তাহ খানেক আগে পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।  তবে রোববার তিনি আরো অসুস্থ হয়ে পড়লে আবার পরীক্ষা করা হয়। তখন করোনা পজেটিভ আসে। তৎক্ষণাত তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে পারিবারিক সুত্র। মুনতাসির মামুন কিছু খেতে পারছেন না । শারিরকিভাবে দুর্বল হয়ে পড়ছেন।সেইসাথে জ্বরও কমছে না ।

এদিকে দুই সপ্তাহ আগে তার মা করোনায় আক্রান্ত হন। তিনি এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ