সিলেট | |
প্রকাশিত: 3:19 PM, May 4, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, শনাক্ত হওয়া রোগীর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলো না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে এই হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন দুই প্রসূতির করোনা শনাক্ত হয়। এবার শনাক্ত হওয়া ব্যক্তি পুরুষ।
রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
এ তথ্য জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিকে রোববার রাতেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা গ্রামের এক ব্যক্তি গত বুধবার (২৯ এপ্রিল) কিডনির পাথর অপসারণের জন্য ওসমানী হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি হন। তবে কিডনির ক্রিয়েটিনাইন বেশি থাকায় অস্ত্রোপচারের পূর্বে তার ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ ডায়ালাইসিস করাতে গিয়ে রুটিন মাফিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করলে রোববার রাতে এই রোগীর পজেটিভ রিপোর্র্ট আসে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইউরোলজি বিভাগের ১২ জন চিকিৎসক ও সেবক-সেবিকাসহ প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী এবং এই বিভাগের অন্য রোগীরাও এই রোগীর সংস্পর্শে এসেছেন। তবে হাসপাতালটির উপ পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, এই রোগীর সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীলা এসেছেন তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী ছিলো। তাই তাদের কাউকে কোয়ারেন্টিনে যেতে হবে না।
এদিকে, এই রোগীর গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি