সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ৪, ২০২০
এম রাজু আহমেদ, জুড়ী: আমি তাঁর খামারে হামলা করতে যাবো কেন? খামারের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে। সেটা প্রশাসনের বিষয়। একটি কথা সত্য আমি সেখানে উপস্থিত ছিলাম। বাকীসব মিথ্যা।
আমি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। সোমবার ৪ মে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
মৌলভীবাজারের জুড়ীতে লেয়ার মুরগীর খামারে হামলার ঘটনায় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাঁর বক্তব্য তুলে ধরে বলেন, একটি কথা সত্য যে, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বাকী সব মিথ্যা।
তিনি বলেন, ঘটনার দিন ১মে শুক্রবার সকালে উপজেলা পরিষদে দুইটি ধান কাটার মেশিন (কম্বাইন হার্ভেস্টার) বিতরণ করা হয়। এদিন বিকেলে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে মেশিনটি দেখতে যেতে বলেন। তারাবীহির পর সাইদুল ইসলাম আমাকে নিয়ে যায়। দীনবন্ধু সেনের খামারে মেশিনটি রাখা ছিল। সেখানে গিয়ে মেশিনটি দেখার সময় উপস্থিত লোকজন খামারের বিষয়ে অভিযোগ করেন। আমি নিজেও খামারের দুর্গন্ধে সেখানে ঠিকতে পারিনি। ওদের সাথে কথা বলার সময় হঠাৎ করে কে বা কাহারা একটি ঢিল মারে। এতে বদরুল নামক স্থানীয় এক লোক আহত হলে উপস্থিত ৫০/৬০ জন লোক খামারে ভাঙচুরের ঘটনা ঘটায়। খামারের পশ্চিম দিকেও কিছু লোক ভাঙচুর করে। সবাই খালি হাতে ছিল। আমি ওদের নিবৃত করি। হঠাৎ এমন পরিস্থিতি দেখে আমি সাথে সাথে পুলিশ ও অ্যাম্বুুলেন্সকে ফোন দেই। পরে সেখানে থাকা ধান কাটা মেশিনের কিছু যন্ত্রাংশ ও খামারের ১টি জেনারেটর স্থানীয় মইন উদ্দিনের জিম্মায় রেখে সাইদুুলের বাড়ীতে চা খেতে যাই। সেখানে কয়েকজন লোক জড়ো হয়ে বাড়ীতে ঢিল মারে। এসময় আনফর মেম্বার,তার দুই পুত্র ও স্থানীয় বাসিন্দা জামাল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে শুনলাম শাহাজান নামে একজন আহত হয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বৈধ বা অবৈধ কোন অস্ত্রই তাঁর নেই। ইলেক্ট্রনিক স্মোকার (ভেপারকে) অনেকেই পিস্তল বলিয়ে ছড়াচ্ছেন। উপস্থিত সাংবাদিকদের সামনে সরাসরি সেটা দেখিয়ে বলেন এটা কোন অস্ত্র নয়। এটা শুধুমাত্র ধূমপানের তৃষ্ণা মেটায়, এটা নিয়ে অনেকে অস্ত্র বলে গুজব ছড়াচ্ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি