পুত্র সন্তানের মা হলেন কোয়েল

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

পুত্র সন্তানের মা হলেন কোয়েল

আনন্দঝর্ণা ডেস্ক: অপেক্ষার পালা শেষ হলো। প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। ভারতীয় একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।কোয়েল মল্লিক ৷  ফুটফুটে পুত্র সন্তানের মা হলেন কোয়েল।

এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই। তখন সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিনেমা প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার।

কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে ৷ দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও ৷ আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল ৷

সর্বশেষ সংবাদ