আজমিরীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মে ৭, ২০২০

আজমিরীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জলসুখা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাজাহান এবং আক্তার মিয়া গংদের মধ্যে আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৭ মে) ভোর আনুমানিক সাড়ে পাঁচটা থেকে ৩নং জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের এ সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কয়েক দফার এ সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ