সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিটি মেয়রের অনুরোধে মার্কেট বন্ধ রাখার তিনদিন পর আবারও খুলছে সিলেট নগরীর ব্যস্ততম এলাকা বন্দর বাজারের হাসান মার্কেট।
রোববার (১৭ মে) দুপুরে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামীকাল সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলী বলেন, মেয়রের অনুরোধে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম নগরীর অনেক দোকানপাটই খোলা হচ্ছে। তাই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনা করা সোমবার থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখবো। মাস্ক ছাড়া কাউকে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কেটে প্রবেশকালে সবাইকে জীবানুনাশক স্প্রে করা হবে। আর সামাজিক দুরত্বের ব্যাপারে সচেতন থাকবো।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি