সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০
প্রতিনিধি, নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান ও ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি