সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার এক যুবক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ যুবকের মৃত্যু হয় । মঙ্গলবার ২৬ মে সন্ধ্যা ৭টায় ওই যুবক মারা যান। মঙ্গলবার ২৬ মে রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এম.ও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
মৃত যুবকের নাম আব্দুল হান্নান (৩২)। তিনি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। ওই যুবকের সাথে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত ।
আব্দুল হান্নানকে গত ১১ মে তাঁকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিস করানোর সময় তাঁর করোনা শনাক্ত হয়।
পরবর্তীতে ১৬ মে তিনি ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। দশ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাঁর মৃত্যু হয়।
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানিয়েছেন, উপজেলার বাসিন্দা কোভিড-১৯ আক্রান্ত যুবকের লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি