সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক,ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হলেও শিক্ষাসংশ্নিষ্ট সরকারের দুই মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন মাসজুড়েই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
করোনা প’রিস্থিতির উন্নতি হলেই কেবল বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। জীবনযাত্রার সবকিছু স্বাভাবিক হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সবার আগে; আর খুলে দেওয়া হবে সবার শেষে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, সারাদেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি রয়েছে।
এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই খোলা যাবে না বলে আদেশ দিয়েছে। সে আদেশ আমরা পালন করব। ১৫ জুনের পর প’রিস্থিতি কোন দিকে যায়, তা দেখে সি’দ্ধান্ত হবে। কারণ করোনা ভাইরাসের যে সংক্রমণ প’রিস্থিতি, তাতে পুরো জুন মাসটা মনে হচ্ছে টার্নিং পয়েন্ট। তাই এ মাসে স্কুলে খুলে দেওয়ার সম্ভাবনা কম।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল-কলেজ ছুটিই থাকছে। তারপর কী হবে সে প্রসঙ্গে এটুকু বলতে পারি, শিক্ষার্থীদের স্বা’স্থ্যঝুঁ’কি হতে পারে- এমন কোনো সি’দ্ধান্ত নেওয়া হবে না।
আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান সব বন্ধ। আর ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। গতকালের আদেশসহ মোট আট দফায় ছুটি বাড়ানো হলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি