সিলেটের দক্ষিণ সুরমা রণক্ষেত্র, গুলি, ভাংচুর, আহত ৫০

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ২, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা রণক্ষেত্র, গুলি, ভাংচুর, আহত ৫০

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শ্রমিকরা। মঙ্গলবার (২ জুন) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়।

 

মিছিল শেষে শ্রমিকরা এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটেছে গুলির ঘটনাও। এতে দুই পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঘটেছে গাড়ি ভাঙচুরের ঘটনা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, আমরা ঘটনাস্থলে আছি।  আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

 

মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা ছিল। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকার হিসেব চাইলে তিনি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। এরপর শ্রমিকরা বিক্ষোভ করে ফলিককে প্রতিহত করা ঘোষণা দেয়।

আরও পড়ুন  সিলেটে ইয়াবাসহ যুবক আটক

 

তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের পুরো টাকার হিসাব না দিলে তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

 

সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ব্যস্ত অছেন জানিয়ে ফোন কেটে দেন।

 

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, আমরা দুইপক্ষকে নিয়ে বসার জন্য এসেছিলাম। কিন্তু তারা ছোট একটা বিষয় নিয়ে সংঘর্ষে জড়ালেন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সমঝোতা করার জন্য।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ