হোম কোয়ারেন্টাইনে মেয়র আরিফ ও প্রধান নির্বাহী

প্রকাশিত: 1:29 PM, June 3, 2020

হোম কোয়ারেন্টাইনে মেয়র আরিফ ও প্রধান নির্বাহী

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিসিকের করোনা আক্রান্ত কর্মীদের সংস্পর্শে আসা ও নিজের স্ত্রীর সংস্পর্শে থাকার কারণে হোম কোয়ারেন্টিনে আছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অপরদিকে সিসিকের করোনা আক্রান্ত কর্মীদের সংস্পর্শে আসায় হোম কোয়ারেটাইনে থেকে বাসা থেকেই কাজ করছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। বাসা থেকে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা দাপ্তরিক কাজকর্ম করছেন।

 

ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশনের ২ জন কাউন্সিলর ও মাস্টাররোলে কর্মরত ২ জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। কাউন্সিলর দুজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। স্টাফ দুজন নিজ বাসায় আইসোলেশনে আছেন। এরমধ্যে মঙ্গলবার সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হকের করোনা শনাক্ত হয়েছে।

 

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, আমি হোম কোয়ারেন্টিনে আছি। তবে হোম কোয়ারেন্টিনে থাকলেও মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রয়োজনীয় কাজ করছি।

 

আরও পড়ুন  লাশের মিছিলে ক্লান্ত ডা. লরনা’র আত্মহত্যা

এদিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি হোম কোয়ারেন্টিনে আছি। কিন্তু সিসিকের কাজ থেমে নেই। ঘরে বসে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিসিকের সকল কাজ করছি। বাসায় থেকে সবসময় স্বাস্থ্যবিধি মানছি। তাই সকলের উচিত এই করোনাকালে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ