ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে আটক ১

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে আটক ১

প্রতিনিধি, ছাতক:

ছাতকে রাতের আঁধারে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে এক চাল ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার। শুক্রবার (৫ জুন) রাত ১০ টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। সে চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। তিনি বস্তা পরিবর্তন চটের বস্তায় সরকারি চাল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন।

 

ডিলার ফয়জুল করিমের গোদাম থেকে বস্তা বদল করে পিকআপ ভ্যানে তুলার সময় অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। এসময় বস্তা বদল করা ৩০ কেজির ৬০ বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ গিয়াস উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই গোদামের মূল ডিলার ফয়জুল করিম নামের এক ব্যক্তি। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকায় তার লাইসেন্স দিয়ে ব্যবসা করে আসছেন শামসুদ্দিন ও তার ভাই গিয়াসউদ্দিন।

আরও পড়ুন  গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: আরিফুল হক চৌধুরী

 

তিনি জানান, অভিযানের সময় শামসুদ্দিন পালিয়ে যান। গিয়াস উদ্দিনকে চালসহ আটক করা হয়। পাচারের কাজে ব্যবহৃত পিকআপটিও আটক করে থানায় পাঠানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ