মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

 

মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে এবার এক মাছ ব্যবসায়ি নিমাই উদ্দিন (৫৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাত ১২ টার পরে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের সাতপাক কুনাপাড়া গ্রামের তার মৃত্যু হয়েছে। নিমাই কুনাপাড়া গ্রামের বলা মিয়ার ছেলে।

 

এলাকাবাসী জানান, নিমাই দীর্ঘ দিন যাবত জ্বর,কাশি,ও শ্বাসকষ্ট রোগে ভুগছিল।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,কর্তব্যরত ডাক্তাররা মৃত ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

 

এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫১ জন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১৫ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ