সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিন সুরমার ধোপাঘাট থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধারকৃত সেই লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বালাগঞ্জ উপজেলার গহরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামিম। তা নিশ্চিত করেন শামিমের ভাগ্নে আলী ইমরান।
আলী ইমরান জানান, দক্ষিন সুরমার উত্তর সিলাম ধোপাঘাট এলাকা থেকে পুলিশের উদ্ধার করা লাশের খবর তিনি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পান। তারপর তিনি ওই ব্যক্তির ভাইকে নিয়ে দক্ষিন সুরমা থানায় যোগাযোগ করে ওসমানী মেডিকেলে গিয়ে লাশ সনাক্ত করেন।
এব্যাপারে দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, উদ্ধারকৃত লাশের আত্মীয়রা থানায় এসে ছবি দেখে লাশ শনাক্ত করে।
এর আগে বুধবার সকালে দক্ষিণ সুরমার সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি