কামরানঃ কনিষ্ঠ কমিশনার থেকে প্রথম মেয়র

প্রকাশিত: 8:06 AM, June 15, 2020

কামরানঃ কনিষ্ঠ কমিশনার থেকে প্রথম মেয়র

প্রভাতবেলা প্রতিবেদকঃ বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার বদর উদ্দিন আহমদ কামরানের। তিনি ছিলেন কনিষ্ঠ কমিশনার। ছিলেন সিলেট সিটি করপোরেশনেেে প্রথম মেয়র। ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের প্রায় দেড় যুগের সভাপতি।

১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন কামরান।  পরবর্তীতে হন পৌরসভার চেয়ারম্যান।  ২০০৩ সালে সিলেট সিটিকরপোরেশনেেে প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখান কামরান। ২০০৮ সালে কারাগার থেকে নির্বাচন করে জয়ী হয়ে আারেকটি রেকর্ড গড়েন নন্দিত এ রাজনীতিবিদ। আমৃত্যু বংগবন্ধুর আদর্শের সৈনিক বদর উদ্দিন আহমদ কামরান দলের ভেতরেও ছিলেন অপ্রতিদ্বঅপ্রতিদ্বন্দ্বী ।  ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি।  ১৯৫১ সালের ১ জানুয়ারী জন্ম নেয়া কামরান অল্প বয়সেই হয়ে উঠেন জনগনের নেতা। ৬৯ বছর বয়সে তিনি চলে গেলেন না ফেরার দেশে।       সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান  সোমবার ভোর রাত পৌণে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে।।

আরও পড়ুন  জয়িতা জয়া’র ‘ছাড়পত্র’

সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলো।
প্লাজমা থেরাপি দেয়ার পর কিছুটা সুস্থ্য হয়েছিলেন কামরান। রোববার মধ্যরাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এরপর সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের টানা ১৭ বছরের এই সভাপতি।
গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার জানিয়েছে।
ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক কামরান। তার স্ত্রী আসমা কামরানও সিলেটে মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন  গোয়াইনঘাটের গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ