‘লকডাউন’ সিলেট: কুত্তা লেজ নাড়ায়, না লেজে কুত্তা নাড়ায় !

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

‘লকডাউন’ সিলেট: কুত্তা লেজ নাড়ায়, না লেজে কুত্তা নাড়ায় !

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটে কঠোর লকডাউন আসছে বলে গুজব, আতংক আর বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও বিশেষ মহল । অথচ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটে জোনভিত্তিক লকডাউনের জন্য এখনও কোন নির্দেশনা আসেনি । তবে, ইতিপূর্বে জারি করা জেলা লকডাউন কার্যকর থাকবে।

 

এদিকে, ফেসবুক লাইভে এসে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। মেয়র চলবেন সরকারী নির্দেশনার আলোকে, অতি উৎসাহী হয়ে আতংক ছড়ানো মেয়রের জন্য শোভা পায় না। যেখানে এখন পর্যন্ত সরকারী কোন নির্দেশনাই আসেনি জোনভিত্তিক লকডাউন এর, সেখানে মেয়র মিটিং করে লকডাউনের দিনক্ষণ নির্ধারণ করে দিলেন। এ যেন কুত্তায় লেজ নাড়াচ্ছে না, লেজে কুত্তা নাড়ানো শুরু করে দিয়েছে!

 

সিলেটে ‘লকডাউন’ কার্যকরের বিষয়ে প্রভাতবেলা’র সাথে আলাপকালে, জেলা প্রশাসক জানান, কিছু কিছু ফেসবুক পেজ ও আইডি থেকে কখনও বৃহস্পতিবার কখনও শনিবার থেকে সিলেটে জোনভিত্তিক কঠোর লকডাউন কার্যকর করা হবে বলে প্রচার করা হচ্ছে। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন  “সংকটময় মুহূর্তে সামাদ আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন”

 

প্রকৃতপক্ষে সংক্রমণের মাত্রা বিবেচনায় রেড, গ্রীণ, এবং ইয়েলো জোন নির্ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী সিভিল সার্জনের কার্যালয় এবং সিটি করপোরেশন জোন নির্ধারণ করে তালিকা জমা দিয়েছেন। এই জোনগুলোর কোথায় কি ব্যবস্থা নেয়া হবে, সে ব্যাপারে এখনও সরকারের কোন নির্দেশনা আসেনি। ফলে, বৃহস্পতিবার কিংবা শনিবার থেকে জোনভিত্তিক কড়া লকডাউন জারি করার খবর অসত্য এবং ভিত্তিহীন। তবে, পূর্বে জারি করা সিলেট জেলার সীমানা পয়েন্টগুলো লকডাউন কার্যকর থাকবে- যোগ করেন জেলা প্রশাসক।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ