নাগেশ্বরীতে পাটক্ষেত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: 4:22 PM, June 23, 2020

নাগেশ্বরীতে পাটক্ষেত থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

 

প্রতিনিধি, কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের দুইদিন পর পাটক্ষেত থেকে সাদিয়া খাতুন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব রামখানা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া পূর্ব রামখানা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

 

জানা গেছে, সাদিয়া ২১ জুন সকালে পাশের শওকত আলীর বাড়িতে খেলা করতে যায়। এরপর থেকে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন নাগেশ্বরী থানায় সাধারণ ডায়রি করেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গলায় পাট পেঁচানো অবস্থায় সাদিয়ার লাশ দেখে চিৎকার করেন তার নানী স্বপ্না খাতুন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত আসামি করে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গলায় কাঁচা পাট পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাকে যৌন নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে তা জানা যাবে।

আরও পড়ুন  রাজশাহীতে সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনী উদ্ধার

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ