প্রবল বৃষ্টিপাতে বন্যার কবলে সুনামগঞ্জ শহর

প্রকাশিত: 2:04 PM, June 27, 2020

প্রবল বৃষ্টিপাতে বন্যার কবলে সুনামগঞ্জ শহর

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সুনামগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদ-নদীগুলোতে পানি বেড়ে বন্যার শংকা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু নিন্মাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাটসহ বাড়ি-ঘর।সুনামগঞ্জ পৌর শহরের লক্ষাধিক মানুষ পড়েছেন দুর্ভোগে।

 

অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সুনামগঞ্জ জেলায় প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। শহরের নবীনগর, কাজির পয়েন্ট, ষোলঘর, ওয়েজখালি, মল্লিকপুর, তেঘরিয়া ঘাটসহ কয়েকটি নিচু এলাকা তলিয়ে গেছে, বাসাবাড়িসহ দোকানপাটে উঠেছে বন্যার পানি।

 

 

গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪শ’ ১৫ মিলিমিটার। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সুনামগঞ্জের তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকায় উপজেলা সংযোগ সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এতে, জেলা সদরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারীরা।

আরও পড়ুন  সিলেটে আইনজীবীদের সাথে বাম জোটের মত বিনিময়

 

 

অতি বৃষ্টিপাতের কারণে পানি আরো কয়েকদিন বাড়বে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে জেলার নিুাঞ্চল প্লাবিত হওয়ায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার মানুষ দুর্ভোগে পড়েছেন ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ