ওসমানীনগরে পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

ওসমানীনগরে পলাতক আসামি গ্রেফতার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের ওসমানীনগর থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক ইল্লাখ আলী (২২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 

বুধবার রাতে ওসমানীনগর থানাধীন নিজ কুরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইল্লাখ আলী (২২) সিলেটের ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, মামলাটি ওসমানীনগর থানায় তদন্তাধীন থাকায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ