কুলাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রকাশিত: 5:21 PM, July 9, 2020

কুলাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

 

প্রতিনিধি, কুলাউড়া:

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুন্নি আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম এলাকা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নির স্বামী নাহিম মিয়া কুলাউড়ার এক কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও থানার এস আই রফিকুল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিম মিয়া তার স্ত্রী মুন্নিকে নিয়ে কুলাউড়া গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। আজকে দুপুর পর্যন্ত তাঁদের বাসার দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন  সিলেট মহানগর বিএনপির ৫ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি

 

পুলিশ বলছে, বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, গৃহবধূ মুন্নির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে মারা গেছে ময়নাতদন্তের পর জানা যাবে বলে ওসি জানান।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ