সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০
জৈন্তাপুরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক ও সমাজকর্মী গুলজার আহমদ হেলাল। তিনি বুধবার (২২ জুলাই) বিকেলে বন্যা কবলিত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন ও তাদের খোঁজ খবরও নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণকালে তাঁর সাথে ছিলেন জৈন্তাপুর উপজেলার স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল খালিক, সহকারী পরিচালক মহসিন ,মাদ্রাসা শিক্ষক ইমরান আহমেদ, স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক আসহাব উদ্দিন প্রমুখ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল বানভাসী অসহায় জনগণকে সহায়তা করতে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি