সিলেট | |
প্রকাশিত: 11:12 AM, July 25, 2020
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কালাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বড়লেখা পৌর শহরের একজন ব্যবসায়ী ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর শুক্রবার রাত ৯টায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
মৃত আবুল কালামের বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনরা তাঁকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদরোগে ছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে স্বজনরা সিলেটে একটি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি