দক্ষিণ সুনামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: 3:51 PM, July 25, 2020

দক্ষিণ সুনামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বন্যার পানিতে পড়ে ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম হুসাইন আহমদ(৪)। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের মো. রজব আলীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যায় বসত ঘরের বারান্দায় বন্যার পানি থৈ থৈ করছে তখন এই শিশুটি খেলা করতে করতে এসে পানিতে পড়ে স্রোতের টানে বাড়ির উঠানে তলিয়ে গিয়ে । তাৎক্ষনিক শিশুটির বাবা মা শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন দফা এই আকস্মিক বন্যায় সুনামগঞ্জের মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জানমালের ও ক্ষতি হয়েছে। তো এই শিশুর মৃত্যুটি তাৎক্ষনিক দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন  জুড়ীতে ট্রাক খাদে পড়ে ২জন নিহত

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ