বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত

প্রকাশিত: 3:02 AM, August 13, 2020

বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত

আঞ্চলিক অফিস, জুড়ীঃ   

বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মৌলভীবাজার-১(জুড়ী-বড়লেখা)আসনের এ সংসদ সদস্যের কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার(১১ আগস্ট)রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা নিয়ে টেস্ট করলে  বুধবার (১২ আগস্ট) দুপুরে ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হচ্ছেন বলে ফোনে জানালেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এডভোকেট মোঃ আব্দুল মতিন।

 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত সাংসদ রুমিন ফারহানা

 

তিনি আরও বলেন মাননীয় মন্ত্রী সুস্হ স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। নিজের দ্রুত আরোগ্য কামনা করে জুড়ী বড়লেখার জনগণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

সর্বশেষ সংবাদ