সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল আটটায় সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে একটি শোকর্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো আতিকুজ্জামান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু চৌধুরী, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো. আনিছুর রহমান, প্রক্টর ড. সোহেল মিঞা, অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিন প্রমুখ।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেত পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ১৫ আগস্ট নিহত মুজিব পরিবারের সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদ আয়োজন করে বিশেষ প্রার্থনা।
উল্লেখ্য, আগামী বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এক বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ পালন করা হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি কাটছাঁট করা হয়েছে। শোক দিবসের কর্মসূচিও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।
আগামীকাল ১৬ আগস্ট সন্ধ্যা সাতটায় অনলাইনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন: কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি” শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
এছাড়াও আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সিকৃবির মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সাংস্কৃতিক উপকমিটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি