সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোডে আপন ভাগ্নের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
মর্জিনা ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী ও ঘাতক রুবেল মিয়া (১৯) একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মর্জিনার ছেলে এমরান মিয়া ও রুবেল দু’জনই নির্মাণশ্রমিক। শনিবার একসঙ্গে কাজে গেলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে তারা বাড়ি ফিরলে রাতে আগের ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।এক পর্যায়ে মর্জিনার পেটে ছুরিকাঘাত করেন রুবেল। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়াউর রহমান মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, ঘাতক রুবেল সম্পর্কে মর্জিনার আপন ভাগ্নে (বোনের ছেলে)। তারা একই এলাকার বাসিন্দা। দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়াও ছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পারিবারিক বিরোধের জের ধরে মর্জিনাকে খুন করেছেন রুবেল। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি