পাওনা টাকা নিয়ে সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: 2:05 PM, August 22, 2020

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত জুয়েল মিয়া (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) উপজেলার উত্তর জাওরানী গ্রামে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত জুয়েল ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে জাওরানী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

গ্রেফতাররা হলেন- উপজেলার উত্তর জাওরানী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহিম (৬৫) ও তার ছেলে জাহাঙ্গীর (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জুয়েলের ভাই সবুজ ও গ্রেফতার হওয়া জাহাঙ্গীর যৌথভাবে ভারতীয় গরু পারাপারের ব্যবসা করতেন। ব্যবসার লেনদেনে জাহাঙ্গীরের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল সবুজের। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে বুধবার (১৯ আগস্ট) উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। গুরতর অবস্থায় জুয়েল ও তার ভাই সবুজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।

আরও পড়ুন  ডেঙ্গু জ্বরে নড়াইল পৌর মেয়রের ইন্তেকাল

এ ঘটনায় জুয়েলের মা রহিমা বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরপর শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিম ও তার ছেলে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গনমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ