সিলেট | |
প্রকাশিত: 4:52 PM, August 22, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
থাই-ডাচ অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবের ৩৩ বছর কারাদণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি আদালত মাদকের মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ড জ্যাকবকে ওই সাজা শুনিয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, প্রেমিকের সঙ্গে অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকে ১৯ সেপ্টেম্বর ২০১৭ সালে আটক করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে কয়েক রকমের মাদক উদ্ধার হয়েছিল।
২০১৮ সালের ২৮ আগস্ট ওই মামলা থেকে অব্যাহতি পান অভিনেত্রী। তবে তার প্রেমিকের ২৫ বছর চার মাসের কারাদণ্ড হয়। সেই সঙ্গে সাত লাখ ৫০ হাজার বাত জরিমানা করা হয়।
পরে ওই মামলায় অ্যামেলিয়াকেও দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাদক নিরাময় কেন্দ্রে তাকে রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারক।
গত বৃহস্পতিবার আদালত সিদ্ধান্তে আসে যে, অভিনেত্রী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এজন্য তাকে ৩৩ বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, ছয় লাখ ৬৬ হাজার ছয়শ ৬৬ বাত জরিমানা করা হয়েছে অভিনেত্রীকে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি