সিলেট | |
প্রকাশিত: 12:50 PM, August 24, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে রোববার বিকেলে জকিগঞ্জের এমএ হক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিএনজি ৭০৭ ও ২০৯৭ শাখার উদ্যোগে এই সচেতনতামূলক মানবন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, পৌর কাউন্সিলার দেলোয়ার হোসেন নজরুল, সিএনজি শাখার সভাপতি আব্দুল হান্নান, ২০৯৭ শাখার সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিটি পরিবার থেকে আওয়াজ তুলতে হবে। একটি সুন্দর সমৃদ্ধ দেশ ও সমাজ গঠন করতে প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। জকিগঞ্জের একটি লোকও যাতে এসব অপকর্মে জড়িয়ে না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি