অবশেষে স্বামীসহ গ্রেফতার মিলি

প্রকাশিত: 2:20 PM, September 1, 2020

অবশেষে স্বামীসহ গ্রেফতার মিলি

প্রতিনিধি, সাতক্ষীরা:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রেফতার হয়েছেন সাতক্ষীরার আলোচিত ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহনাওয়াজ পারভীন মিলি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সাতক্ষীরা শহরের বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতরা সদর উপজেলার পরানদহা গ্রামে দিনমজুর ও ট্রলি চালক আলমগীরের বাড়িতে হামলা চালিয়ে ঘরের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির বন্দকী দলিলসহ মূল্যবান কাগজ ও জিনিসপত্র লুটপাট করে। পরে সোমবার (৩১ আগস্ট) ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী মিলিসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা (নং-৭৮) দায়ের করেন।

এদিকে এ ঘটনার পর গতকাল সকালে হামলাকারী ও মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে পরানদহা বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেস্ট টিমের বিরুদ্ধে একের পর এক ভুক্তভোগী ও সাধারণ মানুষের পোষ্টসহ বেস্ট টিমের অ্যাডমিন মোস্তাফিজুর রহমানের কার্যকলাপ ভিডিও ভাইরাল হতে থাকলে রাতেই যৌথ অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন  ছেলেকে কুপিয়ে হত্যা, বাবার আত্মসমর্পণ

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলা ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার আসামি হিসেবে বেস্ট টিমের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানওয়াজ পারভীনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ