প্রেমিকের খোঁজে পায়েল!

প্রকাশিত: 5:53 PM, September 1, 2020

প্রেমিকের খোঁজে পায়েল!

আনন্দ ঝর্ণা ডেস্ক:

‘জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো!’

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পায়েল সরকার। দীর্ঘদিন ধরেই টালিউড দাবড়াচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি প্রকাশ করেছেন ব্যক্তিজীবনে একা থাকার রহস্য।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো!’

২০০৪ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রি অর্জনকারী পায়েলের সে বছরই রুপালি পর্দায় অভিষেক ঘটে, ‘শুধু তুমি’ চলচ্চিত্রের মাধ্যমে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি আরও অভিনয় করেছেন ‘বিবর’, ‘আই লাভ ইউ’, ‘ক্রস কানেকশন’, ‘একটি আষাঢ়ে গল্প’, ‘যমের রাজা দিলো বর’, ‘ঈগলের চোখ’, ‘ভাইজান এলো রে’সহ বেশ কিছু চলচ্চিত্রে।

আরও পড়ুন  নাটকে ফিরছেন জয়া

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বশেষ- ‘জামাই বদল’ মুক্তি পায় গত বছর।

এর মাঝে বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন পায়েল। এখন ব্যস্ত নতুন চলচ্চিত্রের শুটিংয়ে। নাম ঠিক না হওয়া ওই চলচ্চিত্রে তিনি একজন সাইকিয়াট্রিস্টের চরিত্রে অভিনয় করছেন।

কোভিড-১৯ বাস্তবতায় শুটিং করতে গিয়ে সংক্রমণের ভয় হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাজে তো আর ওয়ার্ক ফ্রম হোম হয় না। তাই কাজ করতেই হবে। নিজের মেকআপ নিজেই করছি। গাইডলাইন ফলো করছি।’

চলচ্চিত্রে নিজের সাফল্য-ব্যর্থতার প্রসঙ্গে পায়েলের ভাষ্য, ‘ছবি হিট হবে না ফ্লপ হবে সেটা শুধুমাত্র একজন অভিনেতার ওপর নির্ভর করে কি? আর তা ছাড়া আগে যা করেছি, প্রতিবারই পরের ছবিতে ইমেজ ভাঙার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাই করব।’

‘প্রতি মুহূর্তে দর্শকের টেস্ট বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যেসব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন অ্যাকসেপটেড হবে না। আমি নাম নিতে চাই না, এমন অনেক ছবি রয়েছে, যেগুলোতে অনেক পোটেনশিয়াল ছিল, কিন্তু হিট হয়নি। আবার উল্টোটাও হয়েছে,’ বলেন পায়েল।

সর্বশেষ সংবাদ