মুন্সিগঞ্জে পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক ৪

প্রকাশিত: 1:34 PM, September 6, 2020

মুন্সিগঞ্জে পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক ৪

প্রতিনিধি, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও তিন রাউন্ড কার্তুজ ও ৫৪৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চারটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় সদর উপজেলার আটপাড়ায় অভিযান চালিয়ে পলাশ বেপারি (৩৩) ও মো. পলাশ শেখকে (৩৫) ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক পলাশ বেপারির দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, পাঁচ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন জব্দ করা হয়। এরপর পূর্ব দেওসার গ্রামে অভিযান চালিয়ে মো. সোহেল মোল্লা (৩১) নামে এক যুবককে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয় মো. রুবেল শেখকে (৩২)।

আরও পড়ুন  জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

তিনি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ