সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, ১৫ এপ্রিল থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২০৩ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ছয় হাজার ৩৮৫, সুনামগঞ্জে দুই হাজার ২২২, হবিগঞ্জে এক হাজার ৬৫৮ ও মৌলভীবাজারে এক হাজার ৬২৪ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। এর মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৭ জন। এর মধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে আট, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ছয়জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট হাজার ৯৮৩ জন। এর মধ্যে সিলেটে চার হাজার ৬৭৫, সুনামগঞ্জে এক হাজার ৮৯৯, হবিগঞ্জে এক হাজার ১১৮ ও মৌলভীবাজারে এক হাজার ২৯১ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি