২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ১১২৫

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ১১২৫

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৩৪৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১২৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

আরও পড়ুন  ভারতের ভিসা বাতিল, দেশে ফিরলেন ফেরদৌস

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৩৮ হাজার ৩২৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ১২৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৪৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ