সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুনারুঘাটের ৯নং রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজার সংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল যুবক ঘরে প্রবেশ করে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে।
প্রথমে যুবকরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রথমে মা ও মেয়ের ঘরে থাকা সোনা গহনা ও গরু নিয়ে যায়। একপর্যায়ে তাদের মুখ বেঁধে যুবকরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে নিজেকে মুক্ত করে চিৎকার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে অবগত করা হয়।
এ বিষয় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তারা এক যুবককে চিনতে পেরেছে। এ ঘটনায় মামলা করেছেন তারা।
আজ রোববার (৪ অক্টোবর) চুনারুঘাট থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) তদন্ত চম্পক দাম বলেন, আমরা তদন্ত ও আসামি গ্রেফতারের স্বার্থে বিষয়টি গোপন রেখেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। দ্রুত আমরা তাদের গ্রেফতারে সক্ষম হব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি