সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট জেলা পুলিশের উদ্যোগে রবিবার (১১ অক্টোবর) বিকাল তিন ঘটিকায় সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে সিলেট রেঞ্জে যোগদানকৃত ৪৬৫জন পুলিশ সদস্যদের উদ্দেশ্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসার সঞ্চালনায় বিশেষ ব্রিফিংয়ে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শাহীনুল আলম খান প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, সম্প্রতি কক্সবাজার থেকে সিলেট রেঞ্জে যোগদানকৃত সকল পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সিলেট রেঞ্জের জনসাধারনকে সেবা প্রদান করতে নির্দেশ প্রদান করেন। অতীতের ভূল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সবাইকে আরো অনুপ্রানিত হয়ে নতুন উদ্যোমে মানুষের সেবা করার আহ্বান জানান তিনি।
পরে সকলের উপস্থিতিতে ব্যতিক্রমি আয়োজনে লটারির মাধ্যমে সদ্য যোগদানকৃত কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পর্যন্ত মোট ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বদলী করা হয়। জেলা ভিত্তিক শূন্য পদের বিপরীতে লটারিতে আসা নাম সাথে সাথে অফিস আদেশ তৈরী করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঝে পৌছে দেওয়া হয়। সম্পূর্ন ব্যতিক্রমি আয়োজনে তাৎক্ষনিক বদলীর আদেশ পেয়ে পুলিশ সদস্যগন উল্লাস প্রকাশ করেন । পাশাপাশি ডিআইজি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেবার মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিংয়ে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন মর্মে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি মেজর সিনহা হত্যাকান্ডের পর আলোচিত সমালোচিত হয় কক্সবাজার জেলা পুলিশের ভুমিকা । প্রশ্নবিদ্ধ হয় জেলা পুলিশের কার্যক্রম । এরপর বিভিন্ন পদ মর্যাদার ৪৬৫ জন পুলিশ সদস্যকে একযোগে সিলেট রেঞ্জে বদলী করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি