স্বামী কর্তৃক ধর্ষণকে অপরাধ বিবেচনায় নিতে নোটিশ

প্রকাশিত: 1:51 PM, November 1, 2020

স্বামী কর্তৃক ধর্ষণকে অপরাধ বিবেচনায় নিতে নোটিশ

প্রভাতবেলা ডেস্ক♦ স্বামী কর্তৃক ধর্ষণ বা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন সংশোধনী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

 

 

 

রবিবার এক নারী সাংবাদিকের পক্ষে এ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহিদ চৌধুরী জনি।

 

 

 

নোটিশ পাঠানো হয়েছে- আইন মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ল কমিশনের চেয়ারম্যান, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অব বাংলাদেশের চেয়ারম্যান, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের ডিজি এবং সমাজসেবা অধিদফতরের ডিজিকে।

 

 

 

নোটিশে বলা হয়েছে, বৈবাহিক জীবনে স্বামী কর্তৃক ধর্ষিত হলে বাংলাদেশের প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনও আইনি পদক্ষেপ নিতে পারেন না নারীরা। অথচ গবেষণায় এসেছে, এ বছর ৬৪ জেলার মধ্যে ২৭ জেলাতেই বৈবাহিক ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের জন্য আইনের সুরক্ষা নিশ্চিতে এখন আইন সংশোধন সময়ের দাবি।

সর্বশেষ সংবাদ