সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ:
সিলেটের ফেঞ্চুগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে । ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন।
বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি ব্রিজের পাশে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আব্দুল বারেক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকাসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি