এক মঞ্চে আর কোনদিন দেখা যাবেনা

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

এক মঞ্চে আর কোনদিন দেখা যাবেনা
এক মঞ্চে আর কোনদিন নানা – নাতিকে একসাথে দেখা যাবেনা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে এমন কথা বলেন। গোলাম সারওয়ার সাঈদির ইন্তেকালে আজহারী বলেন,
‘প্রিয় নানাভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার সাঈদি (পীরসাহেব আড়াইবাড়ী দরবার)‏ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাঁর দ্বীনের একনিষ্ঠ এই খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন।
একই মঞ্চে নানা নাতিকে আর হয়তো কোনদিন একসাথে দেখা যাবে না।
বিদায় নানা ভাই। আমরাও আসছি, পরের কোন এক ফ্লাইটে। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে।
এভাবেই প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিরসত্যকে আর এই বলে স্মরণ করিয়ে দিয়ে যায় — প্রস্তুত তো!”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ