সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্বামীকে জিম্মি করে স্ত্রী’কে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের জগদাল এলাকায়।
সংবাদদাতা,মাগুরা♦ স্বামীর সাথে ধান টানার কাজ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এই নারী। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী।
গৃহবধূর স্বামী বলেন, প্রতিবারের মতো এবার মাঠ থেকে ধান টেনে (ক্ষেত থেকে পরিবহন করে বাড়িতে নেয়া) দিতে ঝিনাইদহের শৈলকূপা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে মাগুরা সদরের বিভিন্ন মাঠে যাই। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শনিবার(২১ নভেম্বর) সদরের জগদাল এলাকায় ধান টানার পরে রাতে স্থানীয় একটি ইট ভাটার পাশে তাঁবু টানিয়ে ছিলেন। সেখানে হঠাৎ ৫/৭ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে জোর করে ধরে পাশের মেঠো রাস্তার ওপর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন গৃহবধূ। পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ জয়নাল আবেদিন জানান, রোববার সকালে সকালে সদর থানায় ভুক্তভোগী গৃহবধূ একটি ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আশা করি আমরা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি