সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
প্রায় ৭ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। প্রত্যেকে দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবে। আগামী ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে।
বুধবার(নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই একই প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গ্যাভি কোভ্যাক্স থেকে ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মোট জনসংখ্যার শতকরা ২০ শতাংশ হারে প্রায় ১৩ কোটি মানুষ ভ্যাকসিন পাবে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে গ্যাভি কোভ্যাক্স।
ডা. মো. শামসুল হক বলেন, যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি