সিলেট | |
প্রকাশিত: 3:36 PM, November 29, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
বাংলাদেশ এখন অনলাইন বিপ্লবের পথে। দেশের স্যাটেলাইট টেলিভিশনের তুলনায় দর্শক এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছেন বেশি। ইউটিউব এবং ওটিটি প্লাটফর্ম বেশ জোরেসোরেই বিস্তৃত হচ্ছে। লগ্নি হচ্ছে বিনোদন খাতের সব থেকে বেশি অংশ এই অনলাইন প্লাটফর্ম গুলোতেই। শিল্পীদের কদর এখন যতটা না স্যাটেলাইটে, তার থেকে অনেক বেশি ভার্চুয়াল জগতে। তৈরি হচ্ছে গান,নাটক, ওয়েব সিরিজ এখানেই বেশী।
দেশের খ্যাতিমান অভিনেতা এবং সৌখিন সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন খ্যাতিমান সংগীত পরিচালক মিল্টন খন্দকারের সংগীতায়জনে। গানের কথা ও সুর জনপ্রিয় নাট্য নির্মাতা শিমুল সরকারের ।
লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট।
এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছ্বাসিত। তিনি জানান দর্শক আগের মতই আমার এই গানটিও লুফে নিবে। গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্লাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট এর জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজুয়াল সহ দর্শক দেখতে পাবেন বলে জানান তিনি। ফজলুর রহমান বাবু আরও জানান- তিনি নিশ্চিত এই গানটি মানুষের মুখে মুখে ঘুরবে, যেমনটা আজও মনপুরা সিনেমাতে গাওয়া তার গান দর্শকদের ভালবাসার শীর্ষে অবস্থান করছে।
মিল্টন খন্দকারও আধুনিক রোমান্টিক গানের বাইরে অনেক দিন পর এমন একটি লোকগানের সংগীত আয়োজন করে তৃপ্ত বলে আমাদের জানিয়েছেন। এখন শুধু অপেক্ষার পালা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি