হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: 12:49 PM, November 30, 2020

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনু মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে হবিগঞ্জ সদর পইল ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু সদর উপজেলার হাতিরথান গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে চাঁনপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনের কাজ করছিল মজনু।

এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ