দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়ার জামিন মঞ্জুর

প্রকাশিত: 7:14 PM, December 1, 2020

দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়ার জামিন মঞ্জুর

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল নিয়ে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার মামলায় পৌর মেয়র মোশাররফ মিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের সত্যতা নিশ্চিত করেছেন মেয়র মোশাররফ মিয়া নিজেই।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি জারলিয়া জলমহাল নিয়ে বিরোধদের জের ধরে তিনজন নিহত হলে যুবলীগ নেতা একরার হোসেন দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। জল মহাল নিয়ে বিরোধ দিরাই থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে সংগঠিত হলেও সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে, তার ছেলে উজ্জ্বল মিয়া, তাজবির মিয়া, তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ট্রিপল মার্ডার মামলায় আসামি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ