জকিগঞ্জের বীরশ্রী ইউপিতে নৌকার প্রার্থী হতে চান খালেদ মনসুরী

প্রকাশিত: 1:49 PM, December 5, 2020

জকিগঞ্জের বীরশ্রী ইউপিতে নৌকার প্রার্থী হতে চান খালেদ মনসুরী

সংবাদদাতা, জকিগঞ্জ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জকিগঞ্জে বিরাজ করছে ভোটের আমেজ । নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকলে সম্ভাব্য প্রার্থীরা এখনো ছুটে চলছেন গ্রামে-পাড়া-মহল্লা আর হাটবাজারে।ভোটারদের দোয়া ও সহযোগিতা চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকানেও জমে উঠছে ভোটের আড্ডা। ভোটাররাও আলোচনা করছেন তাদের পছন্দনীয় প্রার্থীদের নিয়ে। ব্যতিক্রম নয় বীরশ্রী ইউনিয়নও, এখানে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মনসুরী ।

খালেদ মনসুরী জনসেবার ব্রত নিয়ে বীরশ্রী ২ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোকার প্রার্থী হতে চান । তার স্বপ্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলা। যার জন্য প্রয়োজন ইউনিয়নের সর্বস্তরের জনগনের সহযোগিতা।

খালেদ মনছুরী সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, বীরশ্রী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, গুরুসদয় স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ-এর সাবেক সদস্য, রঘুরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের যুক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করছেন।

আরও পড়ুন  এনু-রুপনের বিরুদ্ধে চার্জশিট

তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। জনপ্রতিনিধি হয়ে জনগণের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চাই ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ