সিলেট | |
প্রকাশিত: 3:07 PM, December 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীরা ধর্মীয় নেতা নন; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও নন; তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু অভিযোগ করেন, তারা (ভাস্কর্যবিরোধীরা) ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে বিপদজনক দেশে পরিণত করে সারাদুনিয়া থেকে একঘোরে করতে চায় তার। মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলতে চায়।
সমাবেশে মুক্তিযুদ্ধ, সংবিধান, ও জাতীয় ইতিহাস-ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ড দমনের দাবি জানায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানায় দলটি।
জাসদ কার্যালয়ের সামনে মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আখতার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি