সিলেট | |
প্রকাশিত: 3:57 PM, December 5, 2020
প্রভাতবেলা প্রতিবেদক♦ সেই মেয়েটির খোঁজ মিলেছে। ফিরেছে বাসায়। মা ও নানীর উদ্বেগ উৎকন্ঠার অবসান হয়েছে। শুক্রবার রাত ১২ টার পরে সে বাসায় ফিরে । জানিয়েছেন তার মা চমক তারা বেগম।
চমক তারা জানান , শুক্রবার(৪নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে তার মেয়ে লাকী তাকে কল দেয়। তার মেয়ে পারুল বেগম লাকি জানায় সে কদমতলী বাসটার্মিনালে আছে। তৎক্ষণাত চমক তারা সহ স্বজন পরিজন কদমতলী বাসটার্মিনালে গিয়ে তাকে নিয়ে আসেন।
তবে সে কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল তা সঠিকভাবে বলতে পারছেনা পারুল বেগম লাকি। জানান চমক তারা। একসময় বলছে তার সাথে একজন মহিলা ছিল। আরেক সময় বলছে তাকে কে বা কারা গাড়ীতে উঠিয়ে দিয়েছে। সে ঢাকায় ছিল।
চমক তারা ও খুব ঘাটাঘাটি করতে চাননা। মেয়েকে ফিরে পেয়েছেন। এতেই সন্তুষ্ট তিনি। বলেন প্রভাতবেলাকে।
প্রসঙ্গত: বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাসা থেকে বেরিয়েছিল লাকি। বাসায় থাকা নানীকে বলেছিল মা’র কর্মস্থলে যাচ্ছে। বেলা ২টার দিকে মা ঘরে ফিরে মেয়েকে পাননি। সে তার কর্মস্থলেও যায়নি।
ঘটনাটি ঘটে সিলেট নগরীর শাহজালাল উপশহরে। মেয়েটির নাম পারুল বেগম লাকি।বয়স ১৮। তার বাবার নাম মৃত জহিরুল আলী। মায়ের নাম চমক তারা বেগম। চমক তারা উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক স্কুলের আয়া। পিতৃহীন মেয়ে ও মাকে নিয়ে চমক তারা উপশহরের সি ব্লকের ৩৮ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় বসবাস করেন। গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়বাজার এলাকার মানজিরা আলমপুর গ্রামে।
পারুল বেগম লাকি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ে। আবার মাঝে মধ্যে খুব ভাল থাকে। এ কারণে চমক তারা কর্মস্থলে যাবার সময় বাসার গেইটে তালাবদ্ধ করে চাবি তার মার (লাকির নানির) কাছে দিয়ে যান। প্রতিদিনের মত বৃহস্পতিবারও এমনভাবে কর্মস্থলে যান চমক তারা। ঐদিন ১০টার দিকে লাকি তার নানিকে বলে সে তার মা’র কাছে যাবে গেইট খুলে দিতে। বাংলাদেশ ব্যাংক স্কুল তাদের বাসার অনতিদুরে। সরলমনে তার নানি গেইট খুলে দেন। কিন্তু ২টার দিকে চমক তারা ফিরে জানান সে(লাকি) স্কুলে যায়নি। তখন মা মেয়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে এমন অবস্থা ।
স্বজন – পরিজন আত্মীয়দের বাসা বাড়ীতে খোঁজ নিয়ে কোন সন্ধান মেলেনি পারুল বেগম লাকির। অনন্যপায় চমক তারা এ ঘটনায় এসএমপি’র শাহপরান থানায় সাধারণ ডায়েরী করেছেন।যার নম্বর ১৭০ তারিখ ৩/১২/২০২০।
পারুল বেগম লাকির সাথে একটি মোবাইল রয়েছে। যার নম্বর ০১৭৩৫২৩৩০৫৪। চমক তারা প্রভাতবেলা’কে জানান, তিনি গতকাল রাত ও আজ (শুক্রবার) সকালে তার নাম্বারে কল করেছেন। কথা বলেছেন। একবার বলেছে তার সাথে একজন মহিলা সে ঢাকার উত্তরায় আছে। আরেকবার বলেছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে চিনতে পারছেনা। চমক তারা বলছেন কথা সম্পূর্ণ করবার আগে লাইন কেটে দেয়া হয়। আজ ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চমক তারা জানান, তিনি শাহপরান থানায় যাচ্ছেন। এখনো তার মেয়ের কোন সন্ধান পাননি। এর পরই প্রভাতবেলা থেকে লাকির সাথে থাকা মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি