সিলেট | |
প্রকাশিত: 9:28 PM, December 6, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
পাবলিক লাইব্রেরিতে ১১ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ‘রূপসা নদীর বাঁকে’র প্রদর্শনীর সময়সূচি হচ্ছে প্রতিদিন দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টা। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১টায় একটি বাড়তি শো অনুষ্ঠিত হবে।
‘রূপসা নদীর বাঁকে’র কাহিনী একজন ত্যাগী বামপন্থী নেতাকে নিয়ে। যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিলো।
২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যর চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ আলী বাবুল।
ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।
‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ, মাহমুদ আলী, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোনস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি