সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জসিম উদ্দিনসহ (৪৫) দুই জন নিহত হন। নিহত জসিম উদ্দিন সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর নিহতের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায় নি।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত দুই জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) এবং তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাংচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি