সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতাহাইল এলাকায় অটোরিকশা ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় বাস ও সিএনজি অটোরিকশা রাস্তার পাশে ফসলি জমিতে পড়ে যায়। বর্তমানে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ার কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার সাতাহাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া।
তিনি বলেন, বর্তমানে সিএনজি অটোরিকশাটি বাসের নিচে চাপা পরে আছে। এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি